ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরের মেলান্দহ স্টেশনে দুই স্কুলছাত্রের ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলার দুরমুট রেলওয়ে এলাকায় এ ঘটনা ঘটে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুপুর দেড়টার দিকে উপজেলার দুমুঠ ইউনিয়নের বটতলা বাজার এলাকায় রেললাইনে বসে ওই দুই ছাত্র মোবাইল ফোনে ফ্রি-ফায়ার গেম খেলছিল। এ সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে ওই দুই ছাত্রের মৃত্যু হয়।


তবে ধারণা করা হচ্ছে, রেললাইনে বসে হেডফোন লাগিয়ে মোবাইলে গেম খেলার কারণে তারা ট্রেন আসার শব্দ শুনতে পারেনি।


নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে বলে জানান ওসি।

ads
ads
ads

Our Facebook Page

↑